― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

দেশে চুরি-ছিনতাই বেড়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট :
দেশে চুরি-ছিনতাই বেড়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘অপরাধীদের ধরাও হচ্ছে।’ আজ রবিবার (২৬ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৫ আগস্টের পর যেসব আসামি পালিয়ে গিয়েছিল জেল থেকে, তাদের অধিকাংশকে ফিরিয়ে আনা হয়েছে। এখনো ৭০০ জন পলাতক আছে। যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে বাইরে আছে তাদের আবারও ধরা হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এখন থেকে ‘09612021690’ নাম্বারে কল করে বন্দিদের স্বজনরা তাদের প্রয়োজনীয় তথ্য পাবেন। সাক্ষাতের সিডিউল পাবেন। জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদেরকে এই জরুরি সেবাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।