শিক্ষা ডেস্ক : জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও সাংবাদিকের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ৭৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন ।
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় বিষয়টি জানানো হয়।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ও বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান উপস্থিত ছিলেন।
বিএম/জা/রা



