ডেস্ক রিপোর্ট: ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দার বাশাগাড়ি এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৩০ যাত্রী। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
রোববার (১২ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল আটটার দিকে নগরকান্দার বাসা বাড়ি নামকস্থানে কুষ্টিয়া থেকে আগত আরিফ মীম বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই বাসের দুই যাত্রী নিহত হন। এছাড়া ওই বাসে থাকা আরও ৩০ যাত্রী আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘন কুয়াশা ও সড়কের পরিস্থিতি খারাপ থাকার কারণে এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটছে।



