― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

২০২৪ সালে সড়ক দূর্ঘটনায় ৭ হাজার ২৯৪ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: ২০২৪ সালে সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ হাজার ২৯৪ জন । এতে আহত হয়েছেন ১২ হাজারের বেশি । 

যা ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে দূর্ঘটনার হার  ১২ শতাংশ বেড়েছে ।

এমন তথ্য দিয়েছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ভবন পরিদর্শন ও কনফারেন্স রুমে রোড সেফটি বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি । 

উপদেষ্টা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে এবং ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেসের বিষয়ে কি কি করতে হবে, কে করবে, কীভাবে করবে, কত দিনের মধ্যে করবে, সেটি করতে কি কি প্রয়োজন হবে সেটার একটি ম্যাট্রিক্স আমরা দাঁড় করিয়েছি। সেটা আমরা মনিটরিং করবো।

বিএম/জ/রা