― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

মগবাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজার রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৫০) বছরের এক মহিলা মারা গেছে।

শনিবার (১১জানুয়ারী) সকাল ৭টার দিকে মগবাজার রেলগেটে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ওই মহিলাকে হাতিরছিল থানা পুলিশ ঢাকা মেডিকেলে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সকাল সারে ৯টার দিকে মারা যায়।

হাতিরঝিল থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, সকালে সংবাদ পেয়ে মগবাজার রেলগেট থেকে ওই মহিলাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তিনি আরো জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, মগবাজার রেলগেটের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল ওই মহিলা। এসময় একটি ট্রেনে ধাক্কায় আহত হয় ওই অজ্ঞাত মহিলা। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।