― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

নলছিটিতে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ কর্মশালা

ঝালকাঠী প্রতিনিধি: নলছিটিতে এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই প্রতিপাদ্য নিয়ে তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় কু উপজেলার কুশংগল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো:নজরুল ইসলাম।

কুশংগল ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো:আইয়ুব আলী হাওলাদারের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম,যুব সংগঠক মো: রেজাউল করিম,শিক্ষার্থী প্রতিনিধি মেহেরাব হোসেন রিফাত,আবু মুছা, ছাত্রদল নেতা হৃদয় জোহান, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাসহ বিভিন্ন
রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে বিকাল ৪টায় কুশংগল ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম স্থানীয় হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন।

এছাড়াও টিসিবি উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন ইউএনও।

এসময় ইউপি সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা মো:আশরাফুল ইসলাম,হিসাব সহকারী আবুল হাসান মৃধাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিএম/জ/রা