মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় অসহায় দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে ৩০ টি হুইলচেয়ার ও কম্বল বিতরণ করা হয়েছে৷
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ২০২৪-২০২৫ অর্থ বছরের উপজেলার এ তহবিল থেকে এসব হুইলচেয়ার ও কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিরোজপুরের জেলা প্রশাসক আশরাফুল আলম খান।
এসময়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম
সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা, স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা পরিষদে স্থাপিত সম্প্রীতি ‘সরোবর’ শাপলা চত্বর উদ্বোধন, সমাজসেবা অধিদপ্তরে আওতায় সুদমুক্ত ঋণ বিতরণ, পৌরসভার বালের মাঠে নির্মিত গোলঘর উদ্বোধন, সরকারি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত গেট উদ্বোধন এবং ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।
বিএম/জ/রা



