― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

সাভারে আগুনে পুড়ে বাসের লকারে থাকা অর্ধশত ছাগলের মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ সাভারের পুলিশ টাউনের সামনে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই চারজন আর হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যুসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে । এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

 একই সাথে দূর্ঘটনা কবলিত শ্যামলী পরিবহনের লকারে থাকা প্রায় অর্ধশত ছাগল পুড়ে মারা গেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি)দুপুরে সিলিন্ডার বিস্ফোরণে ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখী লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একটি অ্যাম্বুলেন্স, শ্যামলী পরিবহনের একটি ও ঝুমুর পরিবহনের একটি বাসে আগুন লাগে। অ্যাম্বুলেন্স পুড়ে ছাই হয়ে গেলেও বাস দুটির আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ম্যানেজার মেহেরুল বলেন, রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় অ্যাম্বুলেন্স ও চলন্ত বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

শ্যামলী পরিবহনের লকারের চাবি না থাকায় ছাগলগুলো জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। সবগুলো ছাগল পুড়ে মারা গেছে।

ওসি সওগাতুল আলম বলেন, দুর্ঘটনায় দুইটি বাস, একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্স পুড়ে গেছে। মরদেহগুলো থানায় রাখা হয়েছে। আইনি পক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএম/জ/রা