― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

‘চলতি বছরের মধ্যেই ই-পাসপোর্টের কাজ সম্পন্ন করা হবে’

ডেস্ক রিপোর্ট: রোহিঙ্গাদের পাসপোর্ট নেয়া ঠেকাতে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি এখনই তুলে দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদফতরে পরিদর্শন শেষে গণমাধ্যমের কাছে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পাসপোর্টের ভেরিফিকেশনের কাজ করা গেলে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম তুলে দেয়া হবে। এ ব্যাপারে পুলিশ কমিশন কাজ করছে। চলতি বছরের মধ্যেই সবার জন্য ই-পাসপোর্ট করে যেতে চায় অন্তর্বর্তীকালীন সরকার।

এমআরটি পাসপোর্ট ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই সমস্যার পেছনে পাসপোর্ট বিভাগের কোনো ভুল নেই। এমআরটি পাসপোর্ট আর থাকবে না বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের কারণেই এমআরটি পাসপোর্ট নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তবে এ সমস্যার সমাধান ইতোমধ্যে হয়ে গেছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন না রাখার সুপারিশ করেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। গত ১৭ ডিসেম্বর সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।