― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ঢাবির বিজয় একাত্তর হলের ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ছাত্রলীগের সভাপতি সজিবুর রহমান সজিবকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি পুলিশের লালবাগ বিভাগ।

শনিবার (৪ জানুয়ারী ) বিকেলে গ্রেফতারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার
(মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ জুলাই ২০২৪ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করার জন্য বের হয়।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় নিষিদ্ধ সংঘঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ দেশী-বিদেশী অস্ত্র দিয়ে তাদের উপর দফায় দফায় হামলা চালায়। এসময় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়।

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আবু সায়াদ বিন মাহিন সরকার বাদী হয়ে গত ২১ অক্টোবর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। সজিবুর রহমান সজিব এই মামলার ১৪ নং এজাহারনামীয় আসামি।

আরো বলা হয়, এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গতকাল শুক্রবার (০৩ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় হাজারীবাগের জাফরবাদ এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় আসামি সজিবুর রহমান সজিব কে গ্রেফতার করার পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিএম/জ/রা