ডেস্ক রিপোর্ট: আজ শনিবার ছুটির দিনে বৈরী আবহাওয়ার কারণে শীত বেশি থাকায় আশানুরূপ ক্রেতা সমাগম লক্ষ্য করা যায়নি রাজধানীর পূর্বাচলে আয়োজিত মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা প্রাঙ্গণে।
শনিবার (৪ জানুয়ারি) ছুটির দিনে মেলা প্রাঙ্গন ঘুরে দেখা যায় অনেক স্টলের কাজ এখনও চলছে। কিছু স্টলে ক্রেতা আসছেন।
ব্যবসায়ীদের মতে, দেশের বর্তমান পরিস্থিতি, চলমান মূল্যস্ফীতি, বৈরী আবহাওয়ার কারণে এ বছর এখনও বাণিজ্যমেলা জমে উঠেনি।
মেলায় আসা দর্শনাথীরা জানান, আগের বারের তুলনায় এইবার মেলায় লোকজন কম। তারপরে আবার কদিন থেকে শীত বেশি পড়ছে। এখন লোকজনের ভীড় কম থাকায় পরিবার নিয়ে তারা স্বাচ্ছন্দ্যে ঘুরে-ফিরে কেনাকাটা করছেন।
তাওসিফ আহমেদ নামে ভারতীয় একজন লোন বিক্রেতা জানান, ভারতের কাশ্মীর থেকে প্রথমবার বাণিজ্যমেলায় এসেছেন। প্রথম ২-৩ দিন কোনো বেচাকেনা হয়নি। আমার মনে হয় আবহাওয়া খারাপ থাকার কারণেই মানুষ মেলায় আসছেন না।
আমার স্টলে অরজিনাল কাশ্মীরি শাল, চাদর, কুর্তা, ব্যাগ, ইত্যাদি আছে। আজ দুপুর পর্যন্ত কোনো বিক্রি হয়নি। আশা করছি বিকেলে বিক্রি ভাল হবে।
উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণিজ্যমেলা উদ্বোধন করেন। এরপর সাধারণ জনগণের জন্য উন্মুক্ত হয় মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলছে। শুধু সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকছে রাত ১০টা পর্যন্ত।
বিএম/জ/রা



