― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ফেব্রুয়ারীতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী ফেব্রুয়ারিতে ঢাকা সফরে আসছেন।

২০১২ সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে।

শুক্রবার (০৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইসহাক দার জানান, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আমন্ত্রণে ফেব্রুয়ারি মাসে তিনি ঢাকা সফর করবেন।  

তিনি এও নিশ্চিত করেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পারস্পরিক সম্মত তারিখে ইসলামাবাদ ভ্রমণের জন্য পাকিস্তানের আমন্ত্রণ নিয়েছেন।

বিএম/জ/রা