― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

চট্টগ্রামের জাতিসংঘ পার্কের নতুন নাম জুলাই স্মৃতি উদ্যান

ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিকে অবস্থিত জাতিসংঘ পার্কের নাম পরিবর্তন করে ‘জুলাই স্মৃতি উদ্যান’ রাখা হয়েছে। 

শুক্রবার (৩ জানুয়ারি)  দুপুরে সংস্কার ও নাম পরিবর্তনের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে পার্কটির নাম ‘জুলাই স্মৃতি উদ্যান’ রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি মেয়র শাহাদাত হোসেন, জেলা প্রশাসক ফরিদা খানম এবং প্রকল্প বাস্তবায়নকারী গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

গণপূর্ত বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান খান বলেন, পার্কটির সংস্কারকাজ তিন মাস আগেই শেষ হয়েছে। পার্কের নাম পরিবর্তন করে ‘জুলাই স্মৃতি উদ্যান’ রাখার জন্য গণপূর্ত মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।  

উল্লেখ্য,২০২২ সালের ৬ জুলাই ‘চট্টগ্রাম জেলার পাঁচলাইশ আবাসিক এলাকায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন জাতিসংঘ সবুজ উদ্যান স্থাপন’ শীর্ষক প্রকল্পের অনুমোদন দেন তৎকালীন পরিকল্পনামন্ত্রী। 

গণপূর্ত বিভাগের প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ১২ কোটি ৬২ লাখ টাকা। কাজ শেষ হয়েছে গত জুলাইয়ে। 

বিএম/জ/রা