― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

পিরোজপুরে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরে নাজিরপুরের মাহাদুত তাহফিজ ইন্টারন্যাশনাল এ্যরাবিক মডেল মাদ্রাসা ও এলাকাবাসীর আয়োজনে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে নাজিরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও পাগড়ী প্রদান অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যবাহী সাতকাছিমা মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমান মুমতাজী’র সভাপতিত্বে কেরাত সম্মেলনে  প্রধান অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন,আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত ছাত্রদের ওস্তাদ  মিশরের আল আজাহার বিশ্ববিদ্যালয়ের স্কলার ও বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ কারীদের মধ্যে অন্যতম আলহাজ শায়েখ ক্বারী ঈদী-সাবান । মাহাদুত তাহফিজ ইন্ট্যারন্যাশনাল এ্যারাবিক মডেল মাদ্রাসার শিক্ষক হাফেজ নিয়াজ হাসান ফুয়াদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আবু জার গেফারী,ক্বারী আব্বাস আল আজাহার,হাফেজ ক্বারী নেছার উদ্দিন প্রমুখ।

বিএম/জ/রা