― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

জীবনানন্দ পুরস্কার পেলেন কাব্যে জাহিদ,গদ্যে মোস্তফা

নিজস্ব প্রতিবেদক: বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় দুই কবি ও কথা সাহিত্যিকদের ’জীবনানন্দ পুরস্কার ২০২৪‘ প্রদান করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন, কব্যসাহিত্যে জাহিদ হায়দার ও গদ্য সাহিত্যে মোস্তফা তারিকুল আহসান।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় বরিশাল বিভাগীয় গণগ্রন্থাগার মিলনায়তনে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত সাহিত্যিক মামুন হুসাইন। ধানসিড়ি পত্রিকার প্রকাশক সৈয়দ সগির উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ছড়াকার অধ্যাপক দীপঙ্কর চক্রবর্তী, অধ্যাপক হাবিবুল ইসলাম, কবি আসমা চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সৈকত আরেফিন। স্বাগত বক্তব্য দেন কবি শামীম রেজা।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত কথাসাহিত্যিক মিহির সেনগুপ্ত, কবি আসাদ চৌধুরী ও গাজী লতিফকে স্মরণ করে দাঁড়িয়ে নিরবতা পালনের পর আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানের নির্ধারিত আলোচনা সভা শেষে পুরস্কারপ্রাপ্ত কবি ও কথা সাহিত্যিকদের হাতে সম্মাননাপত্র, পুরস্কার অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে জীবনানন্দ দাশের লেখা গান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী সঞ্জয় হালদার, প্রজ্ঞা পারমিতা বিশ্বাস ও নিপা সাহা।

এর আগে শনিবার সকাল সকাল সাড়ে ১০টায় একই মিলনায়তনে স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন, কবি জাহিদ সোহাগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার ফয়সাল বারী, লেখক ও গবেষক সাইফুল আহসান বুলবুল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ, অধ্যাপক রণজিৎ মল্লিক, কবি ও সংস্কৃতিজন টুনু রাণী কর্মকার, লেখক টিএম জালাল উদ্দিন, শফিক আমিন, আব্দুর রহমানসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা।

উল্লেখ্য,ধানসিড়ি সাহিত্য সৈকত, রাজাপুর ঝালকাঠি ও আড্ডা ধানসিড়ি বরিশালের উদ্যোগে ২০০৭ সাল থেকে সাহিত্যে বিশেষ অবদান রাখায় জীবনানন্দ পুরস্কার প্রদান করে আসছে ।

বিএম/জ/রা