― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

কুয়াকাটা সৈকতের ঝাউবন এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নৌ-পুলিশের

আবুল হোসেন রাজু, কুয়াকাটা(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে অর্ধগলিত এক অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার সকালে ঝাউবন,জাতীয় উদ্যান এলাকা থেকে মরদেহ উদ্ধার করে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের জোয়ারে যে কোনো সময়ে সৈকতের তীরে এসে আটকে যায় মরদেহটি। পরে স্থানীয়রা দেখে ৯নং ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

বরিশাল মেইল। ছবি- আবুল হোসেন রাজু

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বরিশাল মেইলকে বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে কোনো এক জেলের মরদেহ হতে পারে। তাই গত কয়েকদিন সমুদ্র উত্তাল থাকায় অনেক জেলে নিখোঁজের জিডি রয়েছে তাই সে-সকল পরিবারকে খবর দেয়া হয়েছে। এই ঘটনায় মহিপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।