― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

ভোলার চরফ্যাসনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ নতুন এ প্রতিপাদ্যে চরফ্যাসনে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৪ উদযাপন করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন চত্বরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিশাল র‌্যালী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে রঙ-বেরঙের ফেস্টুন, প্লেকার্ড ও বিভিন্ন ধরনের প্রযুক্তি ভিত্তিক বোর্ড নিয়ে অংশ গ্রহন করে বে-সরকারি উন্নয়ন সংস্থা এফডিএ (পরিবার উন্নয়ন সংস্থা ) । র‌্যালী শেষে উপজেলা পরিষদের হল মিলনায়তনে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল মেইল


উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার । বিশেষ অতিথি ছিলেন এফডিএর নির্বাহী পরিচালক কামাল উদ্দিন এবং উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফডিএর সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ ও প্রোগ্রাম সমন্বয়কারী জয়দেব মিস্ত্রিসহ আরও অনেকে। উক্ত অনুষ্ঠানে উপজেলার ৫ শতাধিক জেলে ও মৎস্য চাষীরা অংশ গ্রহণ করেন।
এ সময় সভায় বক্তারা মেঘনায় ইলিশ উৎপাদনের ওপর গুরুত্ব দিয়ে উন্মুক্ত জলাশয় থেকে মাছ আহরণের বিষয়ে সরকারি বিধি নিষেধ মেনে চলার জন্য সবার প্রতি আহবান জানান। এ ছাডা মৎস্যজীবীদের নিরাপত্তা ও সরকারি সহায়তা নিশ্চিতে সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার অনুরোধ জানানো হয়।আলোচনা সভা শেষে মৎস্য ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অবদান রাখায় বেসরকারী প্রতিষ্ঠান পরিবার উন্নয়ন সংস্থা ( এফডিএ) কে জাতীয় মৎস্য পদক পুরস্কার প্রদান করা হয়।
পরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর আয়োজনে মেঘনার বেতুয়া খালে দেশী মাছেরপোনা অবমুক্তকরন কর্মসূচি পালিত হয়।