― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

বরিশালে যুবলীগ নেতার দুষ্টুমিতে পদ হারালেন বিএনপি নেতা

স্টাফ রিপোর্টার

বরিশালের গৌরনদীতে এক যুবলীগ নেতার দুষ্টুমির জেরে পদ হারিয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ। এ ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সূত্রে জানা গেছে, বরিশালের গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জামিল ওরফে মিঠু সিকদার ও ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য নাজমুল হাসান মিঠু খান দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছিলেন। গত ১৮ অক্টোবর সন্ধ্যায় জামিলের মোবাইলে একটি অচেনা নম্বর থেকে কল আসে। সেই কলার নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা দাবি করে জামিলকে স্থানীয় কসবা গ্রামে অবস্থিত সেনা ক্যাম্পে আসতে বলে। কিন্তু সেখানে পৌঁছে তিনি জানতে পারেন, কোনো সেনা কর্মকর্তা তাকে ডাকেননি। পরে তদন্তে বেরিয়ে আসে, ওই ফোন কলটি ছিল তার পুরনো বন্ধু নাজমুলের।

জামিল জানান, ২২ অক্টোবর রাতে নাজমুল তার ভুল স্বীকার করে ক্ষমা চাইতে সেনা ক্যাম্পে গেলে তাকে আটক করা হয়। পরে জামিল, তার বন্ধু সজিব শরীফসহ আরও কয়েকজন সেখানে গেলে তাদেরও আটক করা হয়।

সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন শরীফ বলেন, আমার ভাইয়ের ছেলে সজিবসহ আমরা কয়েকজনকে আটক করা হয়। পরে আমাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে বিষয়টি দলের হাইকমান্ড পর্যন্ত পৌঁছে।

২৫ অক্টোবর বরিশাল জেলা উত্তর বিএনপি কর্তৃক একটি নোটিশ পাঠানো হয়। জাকির হোসেন শরীফ নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব দিলেও ২৭ অক্টোবর কেন্দ্রীয় বিএনপির এক বিজ্ঞপ্তিতে তাকে পৌর বিএনপির আহ্বায়ক পদ থেকে এবং নাজমুল হাসান মিঠু ও ফরহাদ শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়।

নাজমুল হাসান মিঠু খান বলেন, আমি কখনও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। আমি সবসময় আওয়ামী লীগের সাথে সক্রিয়ভাবে জড়িত। আমাকে বিএনপির কর্মী বানিয়ে কিভাবে বহিষ্কার করা হলো, তা আমার বোধগম্য নয়।

বরিশাল জেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান মুকুল জানান, জাকির হোসেন শরীফ একটি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আমরা পুরো ঘটনাটি দলের হাইকমান্ডকে লিখিতভাবে জানিয়েছি।

এ ঘটনার পর বিএনপি ও যুবলীগ উভয় দলের নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে