― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

বরিশালে মেয়েকে ধর্ষণ মামলায় লম্পট বাবা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

মেয়েকে ধর্ষনের অভিযোগে দায়ের করা মামলায় লম্পট বাবাকে গ্রেপ্তার করে মঙ্গলবার ( ১২ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল গ্রামের।

মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল গৌরনদী মডেল থানার এসআই মো. নজরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দিবাগত রাতে মাদরাসা পড়ুয়া নির্যাতিতা ছাত্রীর (৮) মা বাদি হয়ে লম্পট স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই অভিযান চালিয়ে লম্পট রুবেল খলিফাকে (৩৮) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেল ওই গ্রামের মৃত সোবাহান খলিফার ছেলে।

এজাহারের বরাত দিয়ে এসআই নজরুল ইসলাম আরো জানান, গত ৪ অক্টোবর ওই শিশুকে তার লম্পট বাবা জোরপূর্বক ধর্ষন করে।

গ্রেপ্তারকৃত রুবেলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ ও নির্যাতিতা মাদরাসা ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।