বরিশালের বাকেরগঞ্জে স্বামীর হাতে এক গৃহবধূ নিহত হওয়ার অভিযোগ উঠেছে।সাবিনা আক্তার নামের গৃহবধু উপজেলার কলসকাঠী ইউনিয়ন পরিষদের কোচনগর গ্রামের সৈয়দ বাছেদের স্ত্রী।
রোববার রাতে স্বামী সৈয়দ বাছেদের নিজ বাড়িতে ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ঘটনার দিন বাছেদ তার স্ত্রী সাবিনাকে বেধড়ক মারধর করে। স্বামীর বেধড়ক পিটানিতেই স্ত্রী সাবিনার মৃত্যু হয়।এসময় স্থানীয় লোকজন সাবিনার মৃত্যুর সংবাদ বাকেরগঞ্জ থানা পুলিশকে জানালে তার স্বামীর ঘর থেকে রাত ৩ টায় সাবিনাকে মৃত উদ্ধার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।
সাবিনার পিতা উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের জামাল হাওলাদার বলেন, বেধড়ক মারের কারনেই সাবিনার মৃত্যু হয়েছে।
এ ঘটনার পর থেকে বাছেদ পলাতক রয়েছে ।পলাতক থাকায় এ ব্যাপারে বাছেদ কিংবা তার পরিবারের অন্য কারও বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার এসআই সবিতা জানান, স্থানীয় লোকজনের মারফত খবর পেয়ে রাত্ ৩ টায় আমরা সাবিনার স্বামীর ঘর থেকে তার মরদেহ উদ্ধার করি। তবে নিহত সাবিনার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গলায় অর্ধচন্দ্রাকৃতির একটি ফাঁস চিহ্ন ছাড়া শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি,এছাড়া নিহত সাবিনার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারন পাওয়া যাবে



