― Advertisement ―

কোটা সংস্কার আন্দোলন: শিক্ষার্থীদের পাশে আছেন ক্রীড়াঙ্গনের তারকারাও

বরিশাল মেইল ডেস্কঃকোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রাণহানির ঘটনায় মর্মাহত ক্রীড়াঙ্গনের তারকারাও। সমস্যার শান্তিপূর্ণ সমাধান চান তাঁরা। এ তালিকায় আছেন জাতীয় দলের...

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই চিন্তিত নন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও লুক শ। কঠিন সময়ে অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন ইংলিশ দুই ফুটবলার। কেইনের নেতৃত্বের প্রশংসা করার পাশাপাশি দলে তার উপস্থিতিই প্রতিপক্ষের জন্য হুমকি মনে করছেন তারা।

চলতি ইউরোতে এখন পর্যন্ত স্রেফ দুইবার জালের দেখা পেয়েছেন কেইন। যার একটি গ্রুপ পর্বে ডেনমার্কের বিপক্ষে ড্র করার ম্যাচে। শেষ ষোলোয় রোমাঞ্চকর লড়াইয়ে অতিরিক্ত সময়ে তার গোলেই স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়েছিল ইংল্যান্ড।

গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে গোলের স্রোত বইয়ে দেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে জার্মান ক্লাবটির হয়ে ৪৫ ম্যাচে ৪৪ গোল করেন তারকা এই ফরোয়ার্ড। তার কাছে ইউরোতে তাই আরও ভালো পারফরম্যান্সের আশায় আছেন ইংলিশ সমর্থকরা। কিন্তু নিজের নামের সুবিচার এখনও করতে পারেননি অধিনায়ক।

ইউরোতে কেইনের পারফরম্যান্স নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। তার খেলায় গতি অভাব, সুযোগ কাজে লাগানো বা সুযোগ তৈরি করতে না পারা নিয়ে হচ্ছে আলোচনা-সমালোচনা। নেদারল্যান্ডসের বিপক্ষে সেমি-ফাইনালে তাকে বাদ দেওয়ার নিয়েও হচ্ছে কথা।