― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

শিক্ষা কমিশনে আস্তিকদের বসাতে হবে : জামায়াত আমির

বরিশাল মেইল ডেস্ক

বর্তমান শিক্ষা সংস্কার কমিশন ছেঁটে আস্তিক ও আগস্ট বিপ্লবের চেতনাধারীদের বসাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে পাবনা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা ইতোমধ্যেই কিছু অসুবিধা দেখতে পাচ্ছি। শিক্ষা কমিশন গঠন করা হয়েছে।

কিন্তু এই দেশের ৯০ ভাগ মানুষ আস্তিক। তাহলে আস্তিকদের প্রতিনিধিত্ব নেই কেন সেখানে? যারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চেতনাই বুঝতে পারে না, তাদের কেন বসতে দেওয়া হয়েছে? আমরা চাই, তাদের এখান থেকে সাফ করে দেওয়া হোক। তাদের জায়গায় তারা ফিরে যাক। এই জাতির ঘাড়ে তাদের বসতে দেওয়া যাবে না।

আস্তিক এবং আগস্ট বিপ্লবের চেতনা যারা ধারণ করে তাদের এখানে বসাতে হবে।’
তিনি বলেন, ‘১৫ বছরে আমাদের ওপর যে জুলুম করা হয়েছে তা আর কারো ওপর করেনি। আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, অফিসগুলো সিলগালা করা হয়েছে। আমাদের ভাই-বোনদের হত্যা করা হয়েছে, শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছিল।

এই যে জুলুম করা হয়েছে, আমরা বলেছি তার প্রতিশোধ নেব না। প্রতিশোধ নিতে গেলে আমাদের ওপর যেভাবে জুলুম করা হয়েছে, সেভাবে জুলুম করতে হবে, আইন আমাদের হাতে তুলে নিতে হবে। কিন্তু আমরা আইন হাতে তুলে নেব না, এ জন্য ক্ষমা করেছি। কিন্তু গণহত্যার জন্য নয়, আয়নাঘরের গুমের জন্য বা গণধর্ষণের জন্য ক্ষমা করিনি। হাজার হাজার মানুষকে গুলি করে যে হত্যা করা হয়েছে, তার বিচার অবশ্যই হতে হবে ।

জামায়াত আমির আরো বলেন, ‘আমাদের অনেক সাংবাদিক ভাইয়েরা জিজ্ঞাসা করেন যে আপনার দলের শহীদের সংখ্যা কত? কিন্তু আমরা তাদের বলেছি, আমরা সংখ্যা বলবে না। কারণ শহীদরা কারো দলের হতে পারে না। তারা জাতির সম্পদ, তারা জাতির বীর। এ জন্য আমরা আমাদের দলের শহীদের সংখ্যা বলব না, কারণ এই শহীদরা পুরো জাতির।’

জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালনায় বক্তব্য .দেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জেলা জামায়াতের সাবেক আমির আব্দুর রহিম, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, শহীদ জাহিদুল ইসলামের বাবা দুলাল উদ্দিন মাস্টার, শহীদ মাহবুব হাসান নিলয়ের বাবা আবুল কালাম, সমন্বয়ক রাসেল মাহমুদ, বরকতুল্লাহ ফাহাদ প্রমুখ।

এর আগে সকাল ১১টার দিকে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামীর পাবনা জেলার ষান্মাসিক রুকন‌ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। এরপর দুপুরে দারুল আমান ট্রাস্টে এতিমদের সঙ্গে দুপুরের খাবার খান এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।