― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ৪ দিনের রিমান্ডে

বরিশাল মেইল ডেস্ক

রাজধানীর চানখারপুলে গুলি করে কিশোর ইসমামুল হককে হত্যার ঘটনায় করা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন সকাল ৮টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক তাকে এ মামলায় গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট গুলিতে মোহাম্মদ ইসমামুল হক নামে একজন নিহত হন। এ ঘটনায় গত ২৫ আগস্ট নিহতের বড় ভাই মোহাম্মদ মহিবুল হক বাদী হয়ে শেখ হাসিনাসহ পাঁচজনের নাম উল্লেখসহ শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।