― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

কুমিলল্লায় স্ত্রীর ঘুম নিয়ে ঝগড়া; বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন

কুমিল্লার সদর দক্ষিণে পারিবারিক কলহের এক নৃশংস পরিণতিতে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন ছোট ভাই ফয়সাল। বৃহস্পতিবার (১৪ মে, ২০২৬) দুপুরে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত বড় ভাই মোরশেদকে (৪০) বিকেলেই আটক করেছে পুলিশ। স্ত্রীর ঘুমের ব্যাঘাত ঘটানো নিয়ে শিশুদের বকাবকি করার প্রতিবাদ জানানোই শেষ পর্যন্ত ফয়সালের জন্য কাল হয়ে দাঁড়াল।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। মোরশেদের স্ত্রী একটি কারখানায় নৈশকালীন ডিউটি শেষ করে সকালে বাড়ি ফিরে ঘুমাচ্ছিলেন। ঘরের বাইরে শিশুরা খেলাধুলা ও হইচই করায় মোরশেদ তাদের ওপর চড়াও হন এবং বকাঝকা করেন। এ সময় ফয়সাল তার বড় ভাইকে শিশুদের বকতে নিষেধ করলে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি শান্ত হলেও দুপুরের দিকে তারা আবারও তর্কে জড়িয়ে পড়েন।

দুপুর দেড়টার দিকে ঝগড়া চরম আকার ধারণ করলে মোরশেদ ঘর থেকে দা নিয়ে এসে ছোট ভাই ফয়সালকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ফয়সালকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত রাজামিয়ার দুই ছেলের এমন রক্তক্ষয়ী বিরোধে পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি মোরশেদের। বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় সুয়াগাজী বাজার এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ঘাতক বড় ভাইকে আটক করে পুলিশ। তুচ্ছ কারণে আপন ভাইকে হত্যার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।