― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

জ্বালানি সংকট ‘সৃষ্ট সমস্যা’, অসাধু ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিলেন মির্জা ফখরুল

দেশের চলমান জ্বালানি সংকটকে ‘সৃষ্ট সমস্যা’ হিসেবে অভিহিত করে এর পেছনে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার মির্জা রুহুল আমিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলেও বাংলাদেশে কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা লোটার চেষ্টা করছে একটি অসাধু শ্রেণি। তিনি প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, দুর্যোগের সময়ে দুর্নীতি করে তেল বিক্রির মাধ্যমে যারা অস্থিরতা তৈরি করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মধ্যপ্রাচ্যের ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যকার উত্তেজনাকে বৈশ্বিক সংকটের মূল কারণ হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, তেলের সরবরাহ কম থাকার চেয়েও বড় সমস্যা হলো বাজারে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে অনৈতিক ব্যবসা করা। পেট্রলপাম্পগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইনের বিষয়টি উল্লেখ করে তিনি জনগণকে বিচলিত না হওয়ার অনুরোধ জানান। একই সাথে তিনি ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সতর্ক করে বলেন, একটি বিশেষ শ্রেণি দেশের অর্জিত স্থিতিশীলতা নষ্ট করতে চায়। ফ্যাসিস্ট শক্তির পতনের পর যে সুন্দর ও শান্তিময় বাংলাদেশের স্বপ্ন শহীদরা দেখেছেন, তা বাস্তবায়ন করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

বক্তব্যকালে স্থানীয় সরকারমন্ত্রী ঠাকুরগাঁওয়ের জন্য একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের অগ্রগতির খবর দেন। তিনি জানান, জেলায় মেডিকেল কলেজের প্রাথমিক কাজ শুরু হয়েছে এবং আগামী রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হবে। এছাড়া ইঞ্জারিং কলেজ, বিমানবন্দর চালু এবং দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজও প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় প্রশাসনিক কাঠামো শক্তিশালী করতে রুহিয়া ও ভুল্লী থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরের কাজ প্রায় শেষ পর্যায়ে বলে তিনি আশ্বস্ত করেন। এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো জেলার অর্থনৈতিক ও সামাজিক চেহারায় আমূল পরিবর্তন আনবে বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানটি মূলত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের উদ্দেশ্যে আয়োজন করা হয়। সেখানে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ করা হয়। স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে তিনি তৃণমূল পর্যায়ে উন্নয়ন ও ত্রাণ কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেন। জেলা প্রশাসকসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এই সভায় তিনি জনগণের প্রতি আহ্বান জানান, তারা যেন কোনো ধরনের অপপ্রচার বা মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে অংশ নেন।