― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

সিরাজগঞ্জে রেলওয়ের উচ্ছেদ: ফিরল যাত্রীদের চলাচল স্বস্তি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (৯ মার্চ ২০২৬) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই অভিযানে স্টেশনের আশেপাশের অবৈধ দোকানপাট ও স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের ভূ-সম্পদ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে স্টেশনের প্ল্যাটফর্ম ও প্রবেশপথ দখল করে গড়ে ওঠা দোকানপাটের কারণে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন।

অভিযানে ৬০টিরও বেশি অবৈধ দোকানপাট অপসারণ করা হয়েছে, যার মধ্যে ছিল ফলের দোকান, বিস্কুট ও চায়ের স্টলসহ বিভিন্ন অস্থায়ী খাবারের প্রতিষ্ঠান। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এসব স্থাপনাগুলো নিয়মবহির্ভূতভাবে প্ল্যাটফর্ম এলাকা দখল করে ছিল। অভিযানের সময় দোকানগুলোতে অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগগুলোও বিচ্ছিন্ন করা হয়েছে। ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম জানান, অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য রেলওয়ের পক্ষ থেকে স্থানীয় ব্যবসায়ীদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা উপেক্ষা করায় বাধ্য হয়েই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

এই অভিযানে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, বিভাগীয় প্রকৌশলী নাজিব কায়সার এবং বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের নিরাপত্তা নিশ্চিত করতে কামারখন্দ থানা পুলিশ, রেলওয়ে পুলিশ, আরএনবি (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) এবং রেলওয়ের কর্মীরা সম্মিলিতভাবে কাজ করেছেন। উচ্ছেদকৃত জায়গায় পুনরায় যেন কোনো স্থাপনা গড়ে উঠতে না পারে, সেজন্য কর্তৃপক্ষ কঠোর নজরদারির হুঁশিয়ারিও দিয়েছেন।

যাত্রীদের নিরাপত্তা ও স্টেশনের পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে রেলওয়ে কর্তৃপক্ষের এই পদক্ষেপকে স্থানীয় সচেতন মহল স্বাগত জানিয়েছে। জামতৈল স্টেশনের আশেপাশে অবৈধ দখলদার উচ্ছেদের ফলে ট্রেনের যাত্রীদের জন্য প্ল্যাটফর্মে চলাচল সহজ হবে বলে আশা করা হচ্ছে। কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, রেলওয়ের ভূ-সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে এবং রেলওয়ে জমিতে যেকোনো ধরনের অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।