― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

‘ক্ষমতা প্রেমিকরা ইসলামের ঐক্য বিনষ্ট করেছে’; ঝালকাঠিতে হাতপাখার জনসভা

ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) জামায়াতে ইসলামীর আদর্শিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেন, জামায়াতের নির্বাচনী ইশতেহারে ইসলামের কোনো প্রতিফলন নেই, অথচ ইসলামী আন্দোলন শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনার স্পষ্ট অঙ্গীকার করেছে। পীর সাহেব বলেন, যারা জামায়াতকে এখনো একটি ইসলামি দল মনে করেন, তারা আসলে বাস্তবতার বাইরে অর্থাৎ ‘বোকার স্বর্গে’ বাস করছেন। তাঁর মতে, জামায়াত ইসলামের চেয়ে ক্ষমতাকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

বিগত ৫৪ বছরের রাজনৈতিক ইতিহাসের সমালোচনা করে চরমোনাই পীর বলেন, গত কয়েক দশকে যারা শাসন ক্ষমতায় ছিল, তাদের আমলেই দেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে ‘বেগম পাড়া’র মতো কলঙ্কজনক অধ্যায় তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানের পর তারা ইসলামি দলগুলোকে নিয়ে একটি ঐক্য গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু কিছু দল দেশপ্রেম বা ইসলামের চেয়ে ক্ষমতার মোহে পড়ে সেই ঐক্য বিনষ্ট করেছে। জামায়াতের কঠোর সমালোচনা করে তিনি তাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।

জনসভায় তিনি আলেম-ওলামা এবং ধর্মপ্রাণ মানুষের ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, বাংলাদেশ আলেমদের দেশ এবং এই পবিত্র জমিনে ইসলামি শাসন ছাড়া প্রকৃত শান্তি সম্ভব নয়। যদিও অনেক দল তাদের সঙ্গ ত্যাগ করেছে, তবুও তিনি বিশ্বাস করেন আল্লাহ এবং সাধারণ ইসলামপ্রিয় মানুষ তাদের পাশেই আছেন। ঝালকাঠি-১ ও ২ আসনের দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই সভায় তিনি হাতপাখা প্রতীকে ভোট চেয়ে এক বৈষম্যহীন ও শরিয়তভিত্তিক রাষ্ট্র গড়ার ডাক দেন।