― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

মিছিল থেকে হামলা না কি পথরোধ? পটুয়াখালীতে নির্বাচনী সহিংসতায় আহত ১৫

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ। শনিবার (৩১ জানুয়ারি) রাতে ডাকুয়া ইউনিয়নের চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ট্রাক প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের (ঘোড়া প্রতীক) সমর্থকদের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন। ধাওয়া-পাল্টা ধাওয়া আর লাঠিসোঁটার আঘাতে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।

ঘটনার বিবরণে জানা যায়, নুরুল হক নুরের নির্বাচনী সমন্বয়ক আবু নাঈম অভিযোগ করেছেন যে, ট্রাক প্রতীকের সমর্থকরা দাঁড়িয়ে থাকা অবস্থায় ঘোড়া প্রতীকের একটি মিছিল থেকে উসকানিমূলক স্লোগান দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে আলতাফ প্যাদা ও ফিরোজ খানসহ বেশ কয়েকজন গুরুতর জখম হন। তারা এই হামলাকে পরিকল্পিত বলে দাবি করেছেন।

পাল্টা অভিযোগে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক মারুফ জানান, তারা নির্বাচনী কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে ট্রাক প্রতীকের সমর্থকরা পথরোধ করে লাঠিসোঁটা দিয়ে তাদের ওপর হামলা চালায়। আহতদের মধ্যে সাআদ ও ওয়াজিবকে আশঙ্কাজনক অবস্থায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, মিছিল ও স্লোগান দেওয়াকে কেন্দ্র করেই এই বাদানুবাদের সূত্রপাত হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গলাচিপা থানা পুলিশ। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানিয়েছেন, পরিস্থিতি এখন শান্ত থাকলেও পুনরায় সংঘাত এড়াতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সাথে সাথে দুই পক্ষের এই স্নায়ুযুদ্ধ এখন সাধারণ ভোটারদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি করছে।