― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

হাদিকে স্মরণে রাবি ভর্তি পরীক্ষায় ববিতে ভিন্নধর্মী ‘বাতাসা-মুড়ি’ আপ্যায়ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রে এক অনন্য ও হৃদয়স্পর্শী দৃশ্য পরিলক্ষিত হয়েছে। ভর্তিযুদ্ধে অংশ নেওয়া শিক্ষার্থী ও দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকদের ক্লান্তি দূর করতে এবং ক্যাম্পাসজুড়ে উৎসবের আবহ তৈরি করতে আয়োজকরা ‘বাতাসা-মুড়ি’র ঐতিহ্যবাহী আপ্যায়নের ব্যবস্থা করেন। শহীদ ওসমান হাদিকে স্মরণ করে এই ভিন্নধর্মী উদ্যোগটি গ্রহণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।

এই মহতি উদ্যোগে মাঠ পর্যায়ে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে স্থাপিত বিশেষ বুথ থেকে সকাল থেকেই পরীক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ যেমন—কলম ও খাবার পানি সরবরাহের পাশাপাশি অভিভাবকদের বসার সুব্যবস্থা করা হয়। এছাড়াও পরীক্ষার্থীদের মোবাইল ফোন, ঘড়ি ও মানিব্যাগের মতো গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিরাপদে জমা রাখার জন্য একটি ডেডিকেটেড হেল্প ডেস্ক পরিচালনা করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) মানবিক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এই সেবা কার্যক্রমের সূচনা ঘটে। বরিশাল কেন্দ্রভুক্ত ২,৪০০ জন শিক্ষার্থীর জন্য দুই শিফটে এই সেবা প্রদান করা হয়। আয়োজকদের মতে, দীর্ঘ প্রতীক্ষায় থাকা অভিভাবকদের মুখে হাসি ফোটানো এবং ক্যাম্পাসে একটি ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বজায় রাখাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।