― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বিএনপি নেতার হত্যা মামলার তদন্ত,শ্যুটারসহ গ্রেফতার ৪

রাজধানীর তেজতুরী বাজার এলাকায় চাঞ্চল্যকর আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডের জট খুলেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনার সাথে সরাসরি জড়িত ও সহায়তার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন—জিন্নাত (২৪), মো. বিল্লাল, আব্দুল কাদির (২৮) এবং মো. রিয়াজ (৩১)।

গত বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে পশ্চিম তেজতুরী পাড়ার হোটেল সুপার স্টারের পার্শ্ববর্তী গলিতে হামলার শিকার হন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোসাব্বির। অজ্ঞাত পরিচয় হামলাকারীদের গুলিতে তিনি ও সুফিয়ান বেপারী মাসুদ নামের আরেকজন আহত হন। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করলে তদন্তের দায়িত্ব পায় ডিবি।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য যাচাই করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এরপর শনিবার (১০ জানুয়ারি) ঢাকা, মানিকগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোণায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি। আটককৃতদের মধ্যে জিন্নাত সরাসরি গুলি চালিয়েছিলেন, বিল্লাল ছিলেন মূল সমন্বয়ক, রিয়াজ ঘটনার আগে এলাকাটি রেইকি করেছিলেন এবং কাদির আসামিদের পালিয়ে থাকতে সাহায্য করেছিলেন। তাদের কাছ থেকে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেল ও নগদ ৬ হাজার টাকা জব্দ করা হয়েছে।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, হত্যার নেপথ্য কারণ এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।