― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ডিএমপির ‘অপারেশন ডেভিল হান্ট’: রাজধানীর ৫ থানায় গ্রেফতার ৩৯

রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা-পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানে যাত্রাবাড়ী থানায় ১৩ জন এবং তাদের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। খিলক্ষেত থানায় ১০ জন, শেরেবাংলা নগর থানায় নিয়মিত ও পুরোনো মামলায় জড়িত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বনানী থানায় নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং মিরপুর মডেল থানায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সকলকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।