― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

বিএনপি’র চেয়ারম্যান হলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের পূর্ণ দায়িত্ব পেয়েছেন তারেক রহমান। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে রাত পৌনে ১১টার দিকে গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের গঠনতন্ত্র অনুযায়ী ইতিমধ্যে তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় স্থায়ী কমিটি সন্তোষ প্রকাশ করেছে।’

চেয়ারম্যান হিসেবে তিনি যেন সফল হতে পারেন, সে জন্য মহাসচিব সবার কাছে দোয়া চেয়েছেন।

গত ৩০শে ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। এর ১০ দিন পর বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের সর্বোচ্চ পদে দায়িত্ব দেওয়া হলো।

দলটির গঠনতন্ত্র অনুযায়ী, বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তারেক রহমান এরই মধ্যে স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তবে এ বিষয়ে এত দিন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করে স্থায়ী কমিটি। এর পর থেকে মূলত তাঁর নেতৃত্বেই বিএনপি পরিচালিত হয়ে আসছিল।