― Advertisement ―

বাংলাদেশ পর্যটক ভিসা ‘সীমিত’ করল ভারতীয়দের জন্য

ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করেছে বাংলাদেশ। বিশেষ করে কলকাতা, মুম্বাই ও চেন্নাইতে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসগুলি থেকে পর্যটক ভিসা সীমিত করা হয়।

তবে পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করলেও বাণিজ্যিক ভিসা সহ অন্যান্য ভিসা দেওয়া চালু থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে ভারতের রাজধানী নয়া দিল্লির দূতাবাস এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের দফতর থেকে ভিসা দেওয়া বন্ধ করা হয়েছিল। এখন শুধুমাত্র গুয়াহাটির অ্যাসিস্ট্যান্ড হাই কমিশনারের দফতর থেকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে।

এ নিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা না হলেও, গতকাল বুধবার থেকে যে পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করা হয়েছে তা নিশ্চিত করেছে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের কয়েকটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

মূলত, গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়া ও শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবনতিশীল রয়েছে।

বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে। এ ছাড়াও বাণিজ্যিক লেনদেনও অনেকাংশেই কমেছে।

সূত্র: বিবিসি বাংলা