― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ৬৫ লাখ টাকা অবরুদ্ধের আদেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকান্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ৬৫ লাখ টাকার বেশি অবরুদ্ধ করার আদেশ দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

একই সাথে ৫৩টি হিসাবে থাকা ওই টাকা অবরুদ্ধ করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশও দেওয়া হয়েছে। এর আগে সিআইডি পুলিশের পক্ষে এসআই আব্দুল লতিফ এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করে টাকা বাজেয়াপ্তের আবেদন করেন।

আজ বুধবার (৭ জানুয়ারি) সিআইডি পুলিশের ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং বিষয়ক অভিযোগের অনুসন্ধান চলছে।

তাদের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন যথেষ্ট সন্দেহজনক বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। সে কারণেই সিআইডি এসব অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ চেয়ে আবেদন করেছে।

প্রসঙ্গত, গত ১২ ই ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর শরিফ ওসমান হাদি ১৮ই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ছে দেশজুড়ে তোলপাড় শুরু হয়।