― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

নির্বাচন পেছানোর চেষ্টা চলছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

কোন রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “কোনো কোনো রাজনৈতিক দল এখনো নির্বাচন পেছানোর চেষ্টা করছে।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, “এক বছরের মধ্যে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি একটা নির্বাচন যেন করা যায়। কিন্তু কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময়ে না হতে পারে তার চেষ্টা করছে।”

মির্জা ফখরুল বলেন, “দ্রুত নির্বাচনের মধ্যমে একটি রাজনৈতিক সরকার দেশের দায়িত্ব না নিলে দেশের, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা সবকিছুই আরো কঠিন পরিস্থিতিতে পড়বে।