― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

তরুণ পাইলট তৌকির অবশেষে চলেই গেলেন

ডেস্ক রিপোর্ট :
রাজধানীর উত্তরা দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিমানবাহিনীর একটি সূত্র জানায়, দুর্ঘটনার পর তৌকির বেঁচে ছিলেন; তার পালস পাওয়া গিয়েছিল। কিন্তু এখন তিনি আর নেই।

দুর্ঘটনার পর তাকে হেলিকপ্টারে করে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) সিসিইউতে ভর্তি করা হয়েছিল।

জানা যায়, বিধ্বস্ত হওয়ার সময় ফ্লাইটেই ছিলেন তৌকির; এটি ছিল তার প্রথম সোলো ফ্লাইট।