ডেস্ক রিপোর্ট :
রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন।
এদিকে এ দুর্ঘটনায় অন্তত একজন নিহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত ৪ জনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



