― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

ফুটবলের পেনাল্টি শুটে আসছে নতুন নিয়ম

স্পোর্টস ডেস্ক :

আগামী ২০২৬ বিশ্বকাপ থেকে পেনাল্টি শুটের নিয়মে বড় পরিবর্তন আসতে পারে।

এমন সিধান্ত নিয়ে বিবেচনা করছে ফুটবলের নিয়ম নির্ধারণকারী আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।

পুরান নিয়ম:

পেনাল্টি শুটে গোলকিপার ক্যাসপার স্মাইকেল রুখে দিলেও ফিরতি বলে নেওয়া শটে গোল করা সুযোগ ছিলো। অর্থ্যাৎ দ্বিতীয় শুটে গোল করার বিধান ছিলো৷

নতুন নিয়ম:

পেনাল্টি শটে বল গোলকিপার ফেরালে কিংবা পোস্ট বা ক্রসবারে লেগে ফিরে এলে ফিরতি শটে আর গোলের সুযোগ থাকবে না।

অর্থ্যাৎ প্রথম শটে মিস করার পর আর শট নিতে পারবেন না। নতুন নিয়ম চালু করা হলে পেনাল্টিতে একবারই শট নেওয়া যাবে।

কেন নতুন নিয়ম:

হকির মতো ফুটবলেও পেনাল্টিতে একবারই শট নেওয়া যাবে। এ ভাবনা থেকে নিয়মটি চালু করার আলোচনা উঠেছে।

পেনাল্টি শটে গোল হলে খেলা মাঝমাঠ থেকে আবার শুরু হবে। গোল না হলে গোলকিক পাবে পেনাল্টি ঠেকানো দল। কোনো কর্নার কিংবা দ্বিতীয় সুযোগ নেই।

টিবিএম/জ/রা