― Advertisement ―

এবার ঢামেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত

বরিশাল মেইল ডেস্কঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) একাডেমিক কাউন্সিলে এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ তদন্ত...

স্বাস্থ্যের পক্ষে দই-ভাত উপকারী

স্বাস্থ্য ডেস্ক: নিয়মিতভাবে দই-ভাত খাওয়া স্বাস্থ্যের পক্ষে বেশ উপকারী । সাধারণভাবে লবণ ও চিনি দিয়ে মেখে খাওয়া এই খাবারটি পুষ্টিগুণে অসাধারণ। এতে গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ার ঝুঁকি কমে, ফলে ডায়াবেটিস বা ওজন বৃদ্ধির ঝুঁকিও নিয়ন্ত্রণে থাকে।

বিশেষজ্ঞদের মতে, দই-ভাতে রয়েছে প্রোবায়োটিক, যা হজমের সমস্যা, পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় অনেক স্বস্তি দেয়। পাশাপাশি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।

দই-ভাতে থাকা প্রোটিন পেশি গঠনে সহায়ক এবং ক্ষতিগ্রস্ত পেশি পুনরুদ্ধারেও ভূমিকা রাখে বলেও মত দিয়েছেন বিশেষজ্ঞরা ।

বিএম/জ/রা