ডেস্ক রিপোর্ট:
পুস্পপ্রেমীরা বাড়ির আঙ্গিনায় ফুলের গাছ রোপণ করেন। কারণ, এতে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায়। শুধু তাই নয়, সনাতন ধর্মাবলম্বীরা দেব-দেবীদের পায়ে ফুল দিয়ে আরাধণা বা পূজা করে থাকেন।
এতো গেলো প্রাকৃতিক সৌন্দর্য ও ধর্মের কথা। এই ফুল এবার মানুষের সৌন্দর্য বর্ধণেও ভূমিকা রাখছে। ত্বকে বয়সের ছাপ কমাতে জবার জুড়ি নেই। ত্বকের জেল্লা ধরে রাখতে ভরসা করতে পারেন জবা ফুল দিয়ে তৈরি নাইটক্রিমের উপর।
আজকাল বায়ু দূষণ, খাবার ও অস্বাস্থকর জীবনযাপনের কারণে ত্বকে অল্প বয়স থেকেই বিরূপ প্রভাব পড়ে। বয়স ৪০ না পেরতেই চেহারায় বার্ধক্যের ছাপ চলে আসে। জেল্লা হারায় ত্বক। তাই সৌন্দর্য ধরে রাখতে ইদানীং নামীদামি প্রসাধনীর দিকে ঝুঁকছেন সৌন্দর্য প্রেমীরা। তাতেও সুফল মিলছেনা।
বরং প্রকৃতিক উপায়ে তৈরি জবা ফুলসহ হাতের কাছের কয়েকটি উপাদান দিয়ে তৈরি নাইটক্রিমই ত্বকের স্বাস্থ্য ফেরাতে কামাল করতে পারে।



