― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

রাজধানীতে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন রিক্সা চালক

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

আজ বুধবার (৩০এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. কামাল উদ্দিন জানান, সকালে ফকিরাপুল মোড় থেকে রিকশা ঘুরাচ্ছিলেন তিনি। এ সময় একটি প্রাইভেটকার তার রিকশাটিতে ধাক্কা দেয়। তিনি ছিটকে রাস্তায় পড়লে তার শরীরের উপর দিয়েই প্রাইভেটকারটি চলে যায়। তবে এসময় রিকশায় কোন যাত্রী ছিল না। দেখতে পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

রিকশা গ্যারেজের ম্যানেজার মো. শাহিন জানায়, মতিনের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাস্টার এলাকায়। বর্তমানে মুগদার মান্ডা বড়বাড়ি এলাকায় রিক্সা গ্যারেজে থাকতো। সকালে রিকশা নিয়ে বের হয় মতিন। পরে জানতে পারি ফকিরাপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ফকিরাপুল এলাকা থেকে পথচারীরা ওই রিকশাচালককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীরা জানান, প্রাইভেটকার ধাক্কায় প্রথমে আহত হয়েছিলেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।