― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

পটুখালিতে বন ব্যবস্থাপনা ও পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালী:

সমন্বিত সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে উপ-আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার দিনব্যাপী পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের বন তাপসী মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী কোষ্টাল ডিভিশনের বিভাগীয় বন কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল কোষ্টাল সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো, বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ডিপার্টমেন্টপর অধ্যাপক ড. মো. আলমগীর কবির, বন বিভাগের উপপ্রধান বন সংরক্ষক শেখ মিজানুর রহমান।

কর্মশালায় বক্তরা বলেন, বাস্তবতার নিরিখে পটুয়াখালী ও বরগুনায় ইকো-ট্যুরিজম গড়ে তোলা হচ্ছে। গোল পাতাসহ অর্থকরি ফসল চাষ আরও উৎসাহিত করতে ব্যবস্থা নেয়া হবে। তাই স্থানীয়ভাবে বনের অগ্নিকান্ড নিরসনে বন বিভাগের সাথে স্থানীয়দের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিলে ভালো হয়।

এই কর্মশালায় পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম, পটুয়াখালী ও বরগুনা বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।