ডেস্ক রিপোর্ট : জীবন চলার পথে সুসংবাদ ও দুঃসংবাদ উভয়টিই আসে। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ ও দুঃসংবাদ শুনে পড়ার জন্য আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন।
সুসংবাদ শুনলে যে দোয়া পড়বেন : الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ (উচ্চারণ: আলহামদুলিল্লাহ আল্লাযি বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত।
অর্থ: সব প্রশংসা আল্লাহর জন্য, যার নেয়ামতের মাধ্যমে ভালো কাজগুলো সম্পন্ন হয়। (ইবনে মাজাহ: ৩৮০৩)।
আর দুঃসংবাদের দোয়া পড়বেন (উচ্চারণ: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)
অর্থ: আমরা আল্লাহর এবং নিশ্চয় আল্লাহর কাছেই ফিরে যাব। পবিত্র কোরআনের এই দোয়াটি মৃত্যুর খবরসহ যেকোনো দুঃসংবাদে পড়া যায়। (সুরা বাকারা: ১৫৬)।
বিএম/জ/রা



