― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বরিশালে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি: ২০২১ সালে রাতের আঁধারে ‘অবৈধভাবে’ নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের চাকরি বাতিল, পদবি পরিবর্তনসহ ছয় দফা দাবিতে বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

আজ শনিবার দুপুর ১টার দিকে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর চৌমাথা এলাকায় এসে জড়ো হয়।

সেখান ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন ও সমাবেশ করেন তাঁরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দাবির পক্ষে অবস্থান নেন।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা দাবি আদায় না করে রাজপথ ছাড়বো না। বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলেন, আমরা এই হামলাকারীদের বিচার চাই।


মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবির মধ্যে উল্লেখ করেন,২০২১ সালে রাতে নিয়োগপ্রাপ্ত সব ‘অবৈধ’ ক্রাফট ইন্সট্রাক্টরের নিয়োগ বাতিল;বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন; সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা; ক্রাফট ইন্সট্রাক্টরদের পদবি পরিবর্তন; নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা; শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থায় ন্যায্যতা প্রতিষ্ঠা।

সমাবেশো ছাত্র পরিষদের আহ্বায়ক মো. আইয়ুব নবী বলেন, ‘ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আমরা ঘরে ফিরবো না।

কুমিল্লায় চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ‘হামলা ও দমনপীড়নের’ প্রতিবাদ জানাচ্ছি এবং দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি করছি’।


শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে নগরীর গুরুত্বপূর্ণ চৌমাথা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়।

মানববন্ধনকে কেন্দ্র করে এই মহাসড়কের এই অংশে ব্যাপক যানজট সৃষ্টি হয়। তবে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ।

বিএম/জ/রা