― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

পুঁটি মাছ না কাটায় স্ত্রীকে হত্যা

ডেস্ক রিপোর্ট : পুঁটিমাছ কাটতে পারবে না বলে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে পাষন্ড স্বামী। হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন সেই স্বামী বাছির উদ্দিন (৩৫)।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে কুমিল্লার মুরাদনগর থানায় উপস্থিত হয়ে তিনি ঘটনার বর্ণনা দেন।

নিহত স্ত্রীর নাম মৌসুমি আক্তার (২৯)। দেবিদ্বার উপজেলার নবীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের মেয়ে। অন্যদিকে বাছির উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাহাপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ বাজার থেকে পুঁটি মাছ কিনে বাসায় যান বাছির উদ্দিন। এসময় স্ত্রী মৌসুমি আক্তার মাছ কাটাতে পারবে না বলে সে মাছ স্বামীর মুখের ওপর ছুড়ে মারেন।

এতে ক্ষিপ্ত হয়ে বাছির উদ্দিন মৌসুমি আক্তারকে গলাচেপে ধরলে শ্বাসরোধ হয়ে তিনি মারা যান। পরে বাছির নিজেই মুরাদনগর থানায় গিয়ে পুলিশের কাছে স্ত্রীকে হত্যার বর্ণনা দেন।

অভিযুক্ত বাছির উদ্দিন জানান, ৯ বছর আগে সে পারিবারিকভাবে বিয়ে করেন মৌসুমি আক্তারকে। তাদের সংসারে চার বছর বয়সী জমজ সন্তান রয়েছে। তবে স্ত্রীকে হত্যার কোনো পরিকল্পনা ছিল না তার বলে জানান পুলিশ কে।

বিএম/জ/রা