ক্রিড়া ডেস্ক : অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ২০৪ রান তাড়ায় পাকিস্তান জিতেছে ২৪ বল ও ৯ উইকেট হাতে রেখে।
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দুই শর বেশি রান তাড়ায় ১৬ ওভারের মধ্যে ম্যাচ জয়ের ঘটনা এটিই প্রথম।
এই সিরিজেই অভিষেক হওয়া নেওয়াজ খেলেছেন ৪৫ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস। যে সেঞ্চুরির পথে ভেঙেছেন পাকিস্তানের হয়ে বাবর আজমের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
বিএম/জ/রা



