ডেস্ক রিপোর্ট : ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’–এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়টির নতুন নাম হবে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’।
আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়
বৈঠকে তিনটি অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ ছাড়া ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’–এর নাম পরিবর্তন করে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’ এবং ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা’ এর নাম পরিবর্তন করে ‘খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ করার সিদ্ধান্ত হয়েছে।
বিএম/জ/রা



