নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলায় ৩ লাখ ১১ হাজার ১৩০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে আগামী ১৫ মার্চ।
ওইদিন বরিশাল জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ৬ থেকে ১১ মাস বয়সী ৩৪ হাজার ৩৪১ জন শিশুকে নীল রঙের ১ লাখ ইন্টারন্যাশনাল ইউনিট (আইইউ) ক্ষমতা সম্পন্ন ভিটামিন খাওয়ানো হবে।
পাশাপাশি ১২ থেকে ৫৯ বয়সের ২ লাখ ৭৬ হাজার ৭৮৯ জন শিশুকে লাল রঙের ২ লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে।
১৫ মার্চ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে।
বরিশালের সিভিল সার্জন ডাঃ এস এম মঞ্জুর এ এলাহী জানান, আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ওইদিন বরিশালের ১০ উপজেলার ৮৭ টি ইউনিয়নের ২৮৫ টি ওয়ার্ডে ২ হাজার ৬৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্র এবং প্রতি উপজেলায় একটি করে অতিরিক্ত টিকাদান কেন্দ্রসহ সর্বমোট ২ হাজার ৭৩টি টিকা দান কেন্দ্রের মাধ্যমে ৪ হাজার ১৪৬ জন স্বেচ্ছা সেবক এর মাধ্যমে এ ক্যাম্পেইন বাস্তবায়ন করা হবে।
প্রতি কেন্দ্রে ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ২ জন স্বেচ্ছাসেবক, প্রতি কেন্দ্রে ২ জন করে মাঠকর্মী এবং ১ জন প্রথম সারির সুপারভাইজার থাকবেন।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রচারের জন্য স্ব-স্ব এলাকায় নিয়মিত মাইকিংসহ মসজিদ থেকে মাইকিং করা হবে।
বিএম/জ/রা



