― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ভাল নির্বাচনের জন্য সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করে যুক্তরাজ্য: সারাহ কুক


জ্যেষ্ঠ প্রতিবেদক:
সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির জন্য ঐকমত্য ও সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করে যুক্তরাজ্য বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। সোমবার ( ১০ মার্চ) রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তবে, সাংবাদিকদের কোন প্রশ্ন নিতে রাজি হয়নি সারাহ কুক। বৈঠকে হাইকমিশনের আরও এক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, আসলে উনারা জানতে এসেছিলেন আমাদের প্রস্তুতি কী রকম আগামী সংসদ নির্বাচন নিয়ে। আমরা কোন পর্যায়ে আছি, কী ধরনের প্রস্তুতি চলছে।
সিইসি বলেন, ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি এগিয়ে চলছে। ডিসেম্বরের ইলেকশন হলে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি।
ব্রিটিশ হাইকমিশনার এ সম্পর্কে জানতে চেয়েছেন উল্লেখ করে সিইসি জানান, উনারা কমিশনকে সহায়তা করতে চান। অবজারভার বিষয়ে জানতে চেয়েছেন।
আমরা যা যা করছি সব জানিয়েছি। ভোটার রেজিস্ট্রেশন, দল নিবন্ধনের জন্য শিগগির বিজ্ঞপ্তির বিষয়টি জানিয়েছি। প্রকিউরমেন্টে যাবো। যে কাজগুলো সময়সাপেক্ষ সেগুলো ছয়-সাত মাস লাগে, সেসব আমরা শুরু করছি।
সিইসি জানান, তারপর অবজারভার পলিসিগুলো দেখা হবে। বিদেশি অবজারভার পলিসি হয়ত পরিবর্তন করতে হবে না; স্থানীয় অবজারভার পলিসি রিভাইজ করা হবে। সময় মতো অবজারভার নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে।
তিনি বলেন, যেহেতু একটা টাইম লাইন আছে, আর্লিয়েস্ট ডিসেম্বর, এটাকে মাথায় রেখে আমরা প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ডিসেম্বরের ইলেকশন হলে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি ।
যুক্তরাজ্য হাই কমিশনার ইসির অগ্রগতি জেনে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান তিনি।
তারা এপ্রিসিয়েট করেছে। তারা সেটিসফাইড। পরবর্তী নির্বাচনে কী সাহায্য করতে পারি জানতে চেয়েছে। পার্টি এজেন্টদের প্রশিক্ষণ, অবাজারভারদের নিয়ম কানুন সম্পর্কে পোলিং ডে তে দায়িত্ব কী সে বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থার অনুরোধ করেছি।