― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

মঠবাড়িয়ায় রাতের আঁধারে বনিক সমিতির ক‌মি‌টি, প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

মঠবাড়িয়া (পি‌রোজপুর) প্রতি‌নি‌ধি :

পিরোজপুরের মঠবা‌ড়িয়ায় রাতের আঁধারে মঠবাড়িয়া বাজার বনিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করার প্রতিবাদে মানববন্ধন করেছে কমিটি বঞ্চিত ব্যবসায়ীরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মঠবাড়িয়া পৌরসভার সামনে এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিএন‌পি নেতা নিজামুল ক‌বির মিরাজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মঠবাড়িয়া পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির, উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ, ব্যবসায়ী ওয়ালিউল ইসলাম, জাকির খান, আবুল কালাম আজাদ, তুষার, রতন কর্মকার, খ‌লিলুর রহমান, ছ‌গির সাবেক ছাত্রদল নেতা রিপন মু‌ন্সি প্রমুখ।

বক্তরা বলেন প্রকৃত ব্যবসায়ীদের বাদ‌ দিয়ে আওয়ামী লীগ- জামায়াত মিলিয়ে রাতের আঁধারে ২৯ সদস্য বি‌শিষ্ট মঠবাড়িয়া বাজার বনিক সমিতির একটি কমিটি ঘোষণা করে।

অ‌বিলম্বে একতরফা ভাবে ঘোষণা দেয়া কমিটিকে বাদ দিয়ে একটি সুষ্ঠ সুন্দর নির্বাচনের মাধ্যমে মঠবাড়িয়া বাজার বনিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে বলে বক্তরা দাবী জানান।

এ বিষয়ে নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টির চেয়ারম্যান ও মঠবা‌ড়িয়া উপজেলা বিএন‌পির আহবায়ক শামীম মৃধা‌ এবং নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টির সদস্য শরীফ মোঃ আব্দুল জ‌লিলকে একাধিকবার ফোন করলে তারা ফোন রি‌সিভ করেননি।

বিএম/জ/রা